ব্যাংকে চাকরি নিলেন তমা মির্জা, অভিনয় নিয়ে যা জানালেন
Share ইউটিউব সাবস্ক্রাইব করুন ঢাকাই সিনেমা ও ওটিটিতে একের পর এক সাফল্যের পর এবার নতুন পরিচয়ে সামনে এলেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। অভিনয়ের ব্যস্ততার মধ্যেই একটি বেসরকারি ব্যাংকে চাকরি শুরু করেছেন তিনি।
গুরুত্বপূর্ণ তথ্য পয়েন্ট (Key Takeaways):
- Share ইউটিউব সাবস্ক্রাইব করুন ঢাকাই সিনেমা ও ওটিটিতে একের পর এক সাফল্যের পর এবার নতুন পরিচয়ে সামনে এলেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা।
- আমার জন্য দোয়া করবেন, নিজের এই নতুন কাজেও যেন সফল হতে পারি।’ এই বার্তার সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন তমা।
- এ মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুর দিকে সিনেমাটির শুটিং শুরু হতে পারে।
সম্পূর্ণ প্রতিবেদন
Share ইউটিউব সাবস্ক্রাইব করুন ঢাকাই সিনেমা ও ওটিটিতে একের পর এক সাফল্যের পর এবার নতুন পরিচয়ে সামনে এলেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। অভিনয়ের ব্যস্ততার মধ্যেই একটি বেসরকারি ব্যাংকে চাকরি শুরু করেছেন তিনি। তবে নতুন পেশায় যোগ দিলেও অভিনয় ছাড়ছেন না বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
বুধবার (১৯ আগস্ট) তমা নিজেই খবরটি সামনে আনলেন। একটি ব্যাংকের ‘ব্র্যান্ড কমিউনিকেশন’ বিভাগে যোগ দিয়েছেন বলে জানান তিনি। এ খবরে ভক্তদের মনে প্রশ্ন ওঠে, তাহলে কি অভিনয় ছেড়ে দিচ্ছেন তমা?
তবে সেই সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছেন তিনি। তমা বলেন, ‘অভিনয় আমার প্রথম ভালোবাসা আর ভালো লাগার জায়গা। এখানেই আমি আছি, থাকব এবং কাজ করব ইনশাআল্লাহ।’
নতুন চাকরি প্রসঙ্গে তমার ভাষ্য, ‘অভিনয়জীবনের বাইরে একটি নতুন অভিজ্ঞতা সম্প্রতি যোগ হয়েছে আমার জীবনে। এটি আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা। অভিনয়ের পাশাপাশি এখন থেকে এই পেশাতেও সময় দেব। আমার জন্য দোয়া করবেন, নিজের এই নতুন কাজেও যেন সফল হতে পারি।’
তমা জানান, এই চাকরির জন্য অভিনয় থেকে দূরে সরার প্রয়োজন পড়বে না। ব্যাংক কর্তৃপক্ষও তার অভিনয়ের ব্যাপারে আন্তরিক ও সহযোগিতাপরায়ণ। তাই দুই ভুবনের কাজই সমানতালে চালিয়ে নেবেন তমা।
তমাকে সর্বশেষ দেখা গেছে গত বছর ‘দাগি’ সিনেমায়। শিহাব শাহীনের সিনেমাটি হয়েছিল সুপারহিট। শোনা যাচ্ছে, এবার তিনি ভিকি জাহেদের নির্মাণে একটি সিনেমা করবেন। এ মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুর দিকে সিনেমাটির শুটিং শুরু হতে পারে।
এই সংবাদের মূল তথ্য ও তথ্যের অধিকার Dhaka Today-এর নিকট সংরক্ষিত। পাঠকদের দ্রুত উপলব্ধি ও সহজ পাঠযোগ্যতার জন্য বাংলা নিউজ ২৪ কৃত্রিম বুদ্ধিমত্তা ও সম্পাদকীয় প্রক্রিয়ার মাধ্যমে প্রতিবেদনটি সংকলন ও প্রস্তুত করেছে।
মোবাইল অ্যাপে আরও স্বাচ্ছন্দ্যে খবর পড়ুন
স্মার্ট অডিও ন্যারেটর, ২৪/৭ লাইভ টিভি স্ট্রিমিং, অফলাইন মোড এবং দ্রুততম ব্রেকিং নিউজ নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন আমাদের ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপ।